জুড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ AM

জুড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১০:৫১:২৯ PM

জুড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

সংগৃহিত


 মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) বিকেলে উপজেলার ক্লাব রোডস্থ খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পাণি ভট্টাচার্য্য এবং জুড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান সহ অনেকেই। 

জুড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পাণি ভট্টাচার্য্য জানান, জুড়ী উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৬০০ টন এবং আতপ চাল ৪৮ টাকা দরে ৫৮২ টন সংগ্রহ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার বলেন, প্রকৃত কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

ধান দিতে আসা স্থানীয় শাহাপুর গ্রামের কৃষক মাসুক আহমদ বলেন, বাজারে ধানের দামের তুলনায় সরকারি মূল্য কিছুটা বেশি হওয়ায় আমরা খুশি। তবে সংগ্রহের প্রক্রিয়াটি যেন সহজ হয় এবং হয়রানিমুক্ত থাকে, এটাই আমাদের প্রত্যাশা।



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক