কুলাউড়ায় দেড় কেজি গাঁ'জাসহ আ'টক ২
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ AM

কুলাউড়ায় দেড় কেজি গাঁ'জাসহ আ'টক ২

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০২:০৬:১৮ PM

কুলাউড়ায় দেড় কেজি গাঁ'জাসহ আ'টক ২


মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ সুমন আহমদ আপন ও পবন রাজবল্লভ নামের দুইজনকে আটক করা হয়েছে।  

পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে কুলাউড়া থানার এসআই জুনেদ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে কুলাউড়া পৌরসভার আলালপুর এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি সুমন আহমদ আপনকে আটক করে। এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ২,১০০ টাকা জব্দ করা হয়।

কুলাউড়া থানার এসআই জুনেদ আহমদ জানান, মাদক কারবারি আপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, কুলাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি পবন রাজ ভল্লবকে (৩৬) সোমবার (১১ মে) রাত ৮টার দিকে কুলাউড়া থানার গাজীপুর চা-বাগানের ফ্যাক্টরির সামনে থেকে আটক করা হয়। আটককৃত রাজবল্লভ শ্রীমঙ্গল উপজেলার টপিরাছড়া চা-বাগানের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে সাদা বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে আরও মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী