শাহপরাণ থানার অভি*যানে ভারতীয় কম্বলসহ বাস আট*ক, গ্রে*ফতার ৪
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ PM

শাহপরাণ থানার অভি*যানে ভারতীয় কম্বলসহ বাস আট*ক, গ্রে*ফতার ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৪:৫৩:১৩ PM

শাহপরাণ থানার অভি*যানে ভারতীয় কম্বলসহ বাস আট*ক, গ্রে*ফতার ৪

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কম্বলসহ একটি যাত্রীবাহী বাস আটক এবং ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট এলাকায় চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. আলিফ সঙ্গীয় ফোর্সসহ বনফুল নামের একটি দোকানের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দেন। তবে বাসটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে মুরাদপুর পয়েন্টের দিকে চলে যায়। পরে সিয়েরা-৬১ (রাত্রী) পার্টির সহায়তায় ধাওয়া করে মুরাদপুর পয়েন্টের হাইফা বাজার এলাকায় বাসটি আটক করা হয়।

আটক বাসটি তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে সবুজ, হলুদ ও সাদা রঙের ১৬০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া জব্দ করা ‘রয়্যাল স্পেশাল’ নামের বাসটির (ঢাকা মেট্রো-ব-১১-৬৬২১) আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা বাসচালক মো. আল-আমিন (৩৮), আরিফুল হক (৪০), সবুজ মিয়া (৩২) এবং দিন ইসলাম (৪০)।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় স্পেশাল পাওয়ারস অ্যাক্ট-১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী