প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে উন্নয়নকাজ শুরু করেছি: সিসিক প্রশাসক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২১ AM

প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে উন্নয়নকাজ শুরু করেছি: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ১১:৪৮:৩৩ PM

প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে উন্নয়নকাজ শুরু করেছি: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়নকাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজের সুফল নগরবাসী পাবেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়া ও ৩২ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর নগরীর প্রতিটি ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করে সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নকাজের পরিকল্পনা গ্রহণ করেছি। তবে বর্ষা মৌসুমে এসব কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। এ কারণে এতদিন উন্নয়নকাজে কিছুটা ধীরগতি ছিল।’

তিনি বলেন, ‘আমি আশ্বাস দিয়েছিলাম, শুষ্ক মৌসুমে পূর্ণোদ্যমে উন্নয়নকাজ শুরু করা হবে। এখন শুষ্ক মৌসুম প্রায় এসে গেছে। তাই প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর সব ওয়ার্ডেই ব্যাপকভাবে উন্নয়নকাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরবাসী এসব উন্নয়নকাজের সুফল পাবেন।’

১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়া এলাকা পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এখানে অনেক স্থাপনা অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। ফলে ড্রেন সরু হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে এলাকা সার্ভে করার নির্দেশ দেন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পরে সিসিক প্রশাসক ৩২ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় চাঁনমিয়া-রানী বেগম বেসরকারি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং পশ্চিমপাড়া প্রধান সড়ক নির্মাণসহ এলাকার বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

১৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝেরঝেরিপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী মুশফিক উস সামাদ চৌধুরী, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সেলিম আহমদ চৌধুরী, মিসবাহ উল ইসলাম চৌধুরী, মনসুর আহমদ লস্কর, মাওলানা মাহমুদ সোয়াইব, ফয়জুর ইসলাম বাবুল, এভারগ্রীন ক্রীড়া সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, সাবেক ছাত্রনেতা মিনহাজুর রহমান মিনহাজ, সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান, অর্থ সম্পাদক মাওলানা আহমাদ সামসুদ্দিন, দফতর সম্পাদক শামসুর রহমান কামাল, ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আবিদ, কার্যকরী কমিটির সদস্য মইনুর রশীদ চৌধুরী শাহীন, আমিনুর রশীদ চৌধুরী ফয়সল, সাইফুল ইসলাম টিপু, এমদাদুর রহমান, ফারদিনুর রহমান রাইয়ান ও সৈয়দ সাদিকুজ্জামান সাদী প্রমুখ।

৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সমাজসেবক রতন মনি মোহন্ত, পশ্চিম ভাটপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী শায়েস্তা মিয়া, আনা মিয়া, ইজ্জাদ মিয়া, জামাল আহমদ, দেওয়ান রেজওয়ান আহমদ, দুলাল আহমদ, রাজন আহমদ, কামরান আহমেদ, দেওয়ান মারওয়ান, রাহেদ আহমদ, রহিম আহমদ, হেলাল আহমদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল