জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ PM

সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেটের ‘ মাহবুব আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৮:২৭:৪২ PM

জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর

ছবি:সংগৃহীত


জমকালো আয়োজন ও তারকাখচিত উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর।

শুক্রবার (৮ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘নতুনধারা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’ শীর্ষক এই বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে পুরো আয়োজন মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতেই ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা এবং প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এই মুহূর্তে দর্শক-শ্রোতাদের করতালিতে পুরো মিলনায়তন আবেগঘন পরিবেশে ভরে ওঠে।

ইমতু ও নাদিয়া আফরিন মিমের উপস্থাপনায় এবং বাইফা অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন আহমেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাইফার অ্যাডভাইজার মো. মনসুরুল হক, পরিচালক আন্দ কিরণ, প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।

এবারের আসরের বিশেষ আকর্ষণ ছিল বাইফার শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’-এর ট্রেলার উন্মোচন। পাশাপাশি চলচ্চিত্র, নাটক, সংগীত, ওটিটি, ডিজিটাল কনটেন্ট ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোট ২৯টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘দৈনিক আজকের বসুন্ধরা’ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি মাহবুব আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার