লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ PM

বিয়ানীবাজার উপজেলার বাগবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৯:০২:৪৯ PM

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে। মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থেকে মাঠের খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর সুস্থ ও মন প্রফুল্ল থাকে।

বুধবার (১৩ মে) বিয়ানীবাজার উপজেলার বাগবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্ম ও মিড-ডে মিল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে পিছিয়ে পড়া শিশু-কিশোররা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা এবং সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম এবং বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফৌজিয়া জান্নাত।

এদিকে, একইদিন এমপি এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাটলিপুল-গোলা খেয়াঘাট সড়কের উন্নয়ন কাজ এবং সুরমা নদীর তীরবর্তী গোলাঘাট এলাকা পরিদর্শন করেন। পরে তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝিরখাই ও দিঘীরপাড় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার