ওসমানীনগরে ব্র্যাক সীডের হাইব্রিড ধান বিষয়ক কৃষক কর্মশালা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ PM

ওসমানীনগরে ব্র্যাক সীডের হাইব্রিড ধান বিষয়ক কৃষক কর্মশালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৯:১৪:৪৩ PM

ওসমানীনগরে ব্র্যাক সীডের হাইব্রিড ধান বিষয়ক কৃষক কর্মশালা

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

ব্র্যাক সীডের ডিলার মো. সুজাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উম্মে তামিমা।

তিনি বক্তব্যে বলেন, আধুনিক কৃষি উৎপাদনে সুষম সার ব্যবহারের গুরুত্ব অত্যন্ত বেশি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম জাতের ধান চাষ সম্প্রসারণে কৃষকদের এগিয়ে আসতে হবে।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ রিজিওনের সেলস ম্যানেজার মো. আনিসুজ্জামান। তিনি ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন হাইব্রিড ধান জাতের বৈশিষ্ট্য, উৎপাদন সক্ষমতা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে আমন মৌসুমে ব্র্যাক সীড বাজারজাতকৃত ধানের অধিক ফলনশীলতা তুলে ধরে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উৎসাহিত করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের টেরিটোরি সেলস অফিসার মো. শাওন হাওলাদার।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা জানান, হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ ও প্রযুক্তিগত বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে তারা উপকৃত হয়েছেন। এ ধরনের প্রশিক্ষণ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার