হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ PM

সভাপতি ঝুনু চৌধুরী, সম্পাদক আব্দুর রহমান দুদু

হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ১০:২৮:৫৫ PM

হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

ছবি:সংগৃহীত


সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দরগাস্থ হোটেল পায়রার দ্বিতীয় তলায় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাহাঙ্গীর-মিঠু পরিষদকে পরাজিত করে ঝুনু-দুদু পরিষদ বিজয় অর্জন করে।

নির্বাচনে সভাপতি পদে মো. ঝুনু চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রহমান দুদু নির্বাচিত হয়েছেন।

এছাড়া নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, সহ-সভাপতি সাকের আহমদ চৌধুরী ও মো. শহীদুল হক, অর্থ সম্পাদক এস এম মোর্শেদ আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো. মাহবুব, আইন বিষয়ক সম্পাদক মো. সাজিদুর রহমান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা মো. আশরাফুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তানিমুল ইসলাম।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. কোহিনুর, জুনাইদ আহমদ ঝুনু এবং হাফিজ মো. আনোয়ার হোসেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর-মিঠু পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ রাজন আহমদ নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জহিরুল মোস্তফা চৌধুরী। নির্বাচন কমিশনার ছিলেন জাহাঙ্গীর আহমদ ও মোজাহিদ হোসেন মুনিম।

নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার