জৈন্তাপুরে ইউএনও হিসেবে যোগ দিলেন সুনন্দা রায়
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৯ AM

জৈন্তাপুরে ইউএনও হিসেবে যোগ দিলেন সুনন্দা রায়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০২:৫৯:৩৪ PM

জৈন্তাপুরে ইউএনও হিসেবে যোগ দিলেন সুনন্দা রায়


সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুনন্দা রায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি সদ্যবিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামে জন্মগ্রহণকারী সুনন্দা রায় ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। জৈন্তাপুরে যোগদানের আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুরে পদায়ন করা হয়। গত ১০ মে ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় পৌঁছালে নবাগত ইউএনও সুনন্দা রায়কে অভ্যর্থনা জানান সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও সুনন্দা রায় বলেন, জৈন্তাপুর উপজেলাবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?