ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে পরিকল্পিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বৃহত্তর রণকেলী এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল আহমদ চৌধুরী-এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সহশিক্ষক মুহাম্মদ শাহ্জাহান ও সহকারী শিক্ষক সৈয়দ নুরুল হাফিজ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়সাল, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ও ছালিক চৌধুরী, মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সহসভাপতি মুজিবর রহমান মুজিব, সাবেক কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল এবং গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম।
পরে গোলাপগঞ্জের দেউলগ্রামে জামেয়া ইসলামিয়া দারুল উলুম-এর সাবেক নায়েবে মুহতামিম মরহুম মাওলানা শাইখ হেলাল আহমদ-এর স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী।
ঘোষগাঁও ইসলামিয়া মাদরাসা হলরুমে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা বরুণী। এতে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা হেলাল আহমদ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




