জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ AM

জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৩:০২:১৭ PM

জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার


মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন 'মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ' এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা আড়াইটার দিকে বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান চালিয়ে একটি টিলা থেকে বড়লেখা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই পুলিশ তাকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করেছে।

গ্রেপ্তার মাহেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, মাহেদ বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। মামলাটি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে। 

পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মাহেদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী আবু বক্কর আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত সেনা সদস্য মাহেদের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া যায়।

এ অবস্থায় গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো একটি চিঠিতে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা করে সতর্কতামূলক নির্দেশনা জারি করে পুলিশ সদর দপ্তর। দুই পৃষ্ঠার চিঠির উপরিভাগে ‘গোপনীয়’ লেখা থাকলেও এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরপর তৎপর হয় বড়লেখা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ অভিযান চালায়। প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানের একপর্যায়ে বেলা আড়াইটার দিকে একটি টিলা থেকে মাহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান শুক্রবার (১৫ মে) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহেদ উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রেড অ্যালার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানের একপর্যায়ে একটি টিলা থেকে মাহেদকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা আছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই মাহেদকে সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী