জুড়ীতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ AM

জুড়ীতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৪:২৮:৪৯ PM

জুড়ীতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নিজস্ব


মৌলভীবাজারের জুড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ২য় পর্যায় কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্কুলের দুর্গম এলাকার হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু সহ অনেকেই। 

এসময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের যাতায়াত সহজ করতে এবং ঝরে পড়া রোধে বাইসাইকেল বিতরণ একটি ভালো উদ্যোগ। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় দুর্গম এলাকার শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারত না, সাইকেল পাওয়ায় এখন তারা সহজে ও দ্রুত সময়ে স্কুলে যেতে পারবে। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়ার হার কমে যাবে। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী