ঈদে মুক্তি পাচ্ছে সারার সংসার, মায়ের চরিত্রে মৌ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ PM

ঈদে মুক্তি পাচ্ছে সারার সংসার, মায়ের চরিত্রে মৌ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৩:৪০:২০ PM

ঈদে মুক্তি পাচ্ছে সারার সংসার, মায়ের চরিত্রে মৌ

সংগৃহীত


আসন্ন ঈদের জন্য নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘সারার সংসার’। কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাসের ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি প্রকাশ হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার। আর সেখানেই ‘সারার সংসার’র মুক্তির ঘোষণা দেয় আইস্ক্রিন কর্তৃপক্ষ।

মূল উপন্যাসে সত্তর দশকের প্রেক্ষাপট থাকলেও ওয়েব সিনেমায় গল্পকে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

সিনেমায় মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে, যার জীবনকে ঘিরেই এগিয়েছে পুরো গল্প। ঘটনাক্রমে এক রাতে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন তিনি। পরে মেয়ের সম্মান রক্ষায় ঘটনাটি গোপন করতে মরিয়া হয়ে ওঠেন। মরদেহ সরিয়ে ফেললেও নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ তদন্ত শুরু করলে জটিলতা বাড়তে থাকে।মৌয়ের ভাষ্য, ‘গালিব অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ সব মিলিয়ে কাজটা খুব দারুণ হয়েছে।’

নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভান্ডারে মাসুদ রানা ছাড়াও অসাধারণ অনেক গল্প রয়েছে। ‘সারার সংসার’ সেই ধরনেরই একটি গল্প, যেখানে পারিবারিক সম্পর্কের পাশাপাশি আছে রহস্য ও সাসপেন্স। তার কথায়, ‘ওয়েব ফিল্মের গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। তবে পুরো বিষয়টি করা হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকদের সামনে উপস্থাপন করতে।’এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা