জৈন্তাপুরে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ: নারী-পুরুষ-শিশুসহ আ ট ক ১৪
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫১ PM

জৈন্তাপুরে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ: নারী-পুরুষ-শিশুসহ আ ট ক ১৪

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ০৭:০১:১২ PM

জৈন্তাপুরে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ: নারী-পুরুষ-শিশুসহ আ ট ক ১৪

নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পাচারকারী  দালালকেও আটক করা হয়েছে।

জানা যায়, রবিবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৮৭ নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে পাচারকারীদের সহায়তায় জৈন্তাপুর সদর এলাকার ভূমি অফিসের বিপরীতে আব্দুল করিম মিয়ার তিনতলা ভবনের একটি কক্ষে তাদের গোপনে রাখা হয়।

রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে এলে মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. হানিফ মিয়া ভবনের তৃতীয় তলা থেকে শাড়ি বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

খবর পেয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা-এর উপ-পরিদর্শক লিটন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘেরাও করে ।

 দুপুর থেকে শুরু হওয়া অভিযানে ভবনের নিচতলার একটি ইউনিট থেকে ৯ নারী, ৩ পুরুষ ও ২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।

আটককৃতদের নাম-পরিচয় হলো—

১. মো. তানজিম উদ্দিন (২৮),পিতা - আলকাছ মিয়া, জেলা-সুনামগঞ্জ।

২. মো. হাফিজুর রহমান (৩৯),পিতা- নুরুল ইসলাম  জেলা-পিরোজপুর।

৩. হাসান খান  পিতা নজরুল শেখ, জেলা-খুলনা।

৪. নুরজাহান খাতুন (৩৫),স্বামি - কামাল শেখ জেলা-খুলনা।

৫. এশা আক্তার (২৫),পিতা - বাবু মোল্লা  জেলা-খুলনা।

৬. আমেনা আক্তার পলি (৩৩),পিতা - শাহাব উদ্দিন ডেমরা, ঢাকা।

৭. নাসরিন আক্তার (২৩),পিতা- রকুনুজ্জামান জেলা-সাতক্ষীরা।

৮. সিমরান সুলতানা,পিতা- ইসরাইল হোসেন জেলা-সাতক্ষীরা।

৯. রুমি আক্তার (৩৫),পিতা- সাখাওয়াত উল্লাহ জেলা-নোয়াখালী।

১০. সুমি খাতুন, স্বামি - হাসান খান জেলা-খুলনা।

১১. সোনিয়া বেগম (৩০),পিতা - নসু ফরাজি, জেলা-খুলনা।

১২. সবুরণ নেছা (৪৫) পিতা-মনু মিয়া জেলা - যশোর

১৩. শিশু আমজাদ শেখ (২), পিতা - হাসান খান  জেলা-খুলনা।

এছাড়া মানবপাচারের অভিযোগে আটক করা হয়েছে মো. হানিফ মিয়াকে। তিনি উপজেলার ডিবির হাওড় এলাকার ছায়েদ আলীর ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচারের ঘটনায় আটক হওয়াদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় হানিফের সাথে চক্রের অন্য সদস্যদের সনাক্ত ও আটকে কাজ করছে পুলিশ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী