বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ PM

বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ১১:২৭:৫৮ PM

বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন

সংগৃহিত


বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়নের চূড়ান্ত ফলাফলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আব্দুল্লাহ আহনাফ,  মোছা. মুনজেরীন জান্নাত সামীহা. এলিনা ইশরার আহমদ,  তাইবা ইসলাম নুজহাত, শ্রাবনী কর পুজা,  সুমনা আক্তার মাইশা, সেবাশ্রী রাণী দাস

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের কাব স্কাউট কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং অন্য শিক্ষার্থীদেরও স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিট লিডার হাফছা বেগম বলেন,'আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা আরও বড় বড় অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।'

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। বিদ্যালয়ের জন্য এ অর্জন এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী