সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫০ PM

সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ: আব্দুল কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০১:৪২:৫৯ PM

সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ: আব্দুল কাইয়ুম চৌধুরী


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতা পেশায় যারা কাজ করেন, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

রবিবার (১৭ মে) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের ২০২৬-২৮ মেয়াদের কমিটির অভিষেক ও আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দক্ষিণ সুরমা সিলেট নগরীর একটি অংশ। এখানে সাংবাদিকতায় যারা কাজ করেন, তারা অনেকেই সিলেটের প্রতিনিধিত্ব করে থাকেন। এজন্য শুধু দক্ষিণ সুরমা নয়, তারা সিলেটের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখছেন।

তিনি বলেন, দক্ষিণ সুরমার সাংবাদিকতার ইতিহাস সুপ্রাচীন। এই অঞ্চলের সাংবাদিকরা একসময় জাতীয়ভাবে ভূমিকা রেখেছেন। বর্তমানেও এই অঞ্চলে সম্ভাবনাময় সাংবাদিকরা রয়েছেন।

তিনি দক্ষিণ সুরমার উন্নয়নে সরকারের পাশাপাশি সিটি কর্পোরেশনও কাজ করে যাচ্ছে জানিয়ে বলেন, বর্তমান সরকার সুরমা নদীর দুই তীরকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়িত হলে, শুধু নগর উন্নয়ন নয় এই দক্ষিণ সুরমাও উপকৃত হবে।

দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান চৌধুরী। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও কবি মাসুদা সিদ্দিকা রুহির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ, এমসি, ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন, ব্যবসায়ী মো. ইউনুছ মিয়া, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সায়েম আহমদ, ব্যবসায়ী নূরুল ইসলাম সুমন ও লন্ডন বিএনপি নেতা রুমেল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো চিফ ও সাহিত্যিক সেলিম আউয়াল, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতার রশিদ চৌধুরী, নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আছাদ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিমজা সভাপতি দিপু সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা আল ইসলাহ’র সভাপতি জয়নাল আবেদীন, নাট্যাভিনেতা শাহেদ মোশারফ কটাই মিয়া, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, সমাজসেবী আতিকুর রহমান, নিজাম উদ্দিন ও মুহিবুর রহমান।

ব্যাংকার জসিম উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য এম. আলী হোসাইন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, এলপিজি গ্যাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরী খোকন, বৃহত্তর কদমতলী ওভারব্রিজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাসুক মিয়া, কবি ও নাট্যকার ধ্রুব গৌতম, দৈনিক কাজির বাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগরীর সদস্য সচিব উজ্জল রঞ্জন চন্দ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ, অ্যাডভোকেট মামুন হোসেন, অলংকারী ইউপি সদস্য বশির উদ্দিন, দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ইমরান আহমেদ জীবন, সাংবাদিক নূর উদ্দিন রাসেল, কাজী তাহেরা আক্তার, সাবিনা আক্তার, কবি ফাতেহা বেগম, সুমনা আফরোজা সুমি ও তানজিনা বেগম।

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সোহেল, অর্থ সম্পাদক পাবেল আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু বক্কর তালুকদার, নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ও এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সদস্য হাবিবা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের শেষ অংশে প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটিকে শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক অ্যাডভোকেট।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী