সিলেটে ২৯৯ বোতল ফে'য়ারডিল সি'রাপসহ গ্রে'প্তার ১
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০২ AM

সিলেটে ২৯৯ বোতল ফে'য়ারডিল সি'রাপসহ গ্রে'প্তার ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০১:৫৭:৫৬ PM

সিলেটে ২৯৯ বোতল ফে'য়ারডিল সি'রাপসহ গ্রে'প্তার ১


সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ফেয়ারডিল কফ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

সোমবার (১৮ মে) র‍্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি হলুদ-সবুজ রঙের ট্রাকে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সিলেট শহরের দিকে আনা হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল শাহপরাণ থানার সুরমা গেট এলাকায় অবস্থান নিয়ে রাত ১১টা ৫০ মিনিটে জালালাবাদ ক্যান্টনমেন্ট হাইস্কুলের সামনে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে ফেয়ারডিল কফ সিরাপ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা দুটি সবুজ প্লাস্টিকের বস্তা থেকে ২৯৯ বোতল ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. হেলাল আহমদ (৪৭)। তিনি কানাইঘাট উপজেলার পশ্চিম জুলাই এলাকার মৃত আরমুজ আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে সিলেটসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী