শিশু অ প হ র ণ করে বিক্রি, শরিাফাসহ গ্রে প্তা র-২
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ PM

শিশু অ প হ র ণ করে বিক্রি, শরিাফাসহ গ্রে প্তা র-২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৬:০২:০৩ PM

শিশু অ প হ র ণ করে বিক্রি, শরিাফাসহ গ্রে প্তা র-২

সংগৃহিত


শিশু অপহরণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯।সোমবার (১৮ মে) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার মাউনপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে মো. নিজাম উদ্দিন (৪০) ও  ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিলডুরা এলাকার শরিফা বেগম (৩৫)।

র‌্যাব জানায়, নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন ছাকিনা আক্তার ও তার তিন বছরের মেয়ে উম্মে হানি। শরিফার সাথে ছাকিনা খুবই আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সুবাদে গত ১৫ মে সকালে ছাকিনা নাইট ডিউটি শেষে ঘুমুতে যাওয়ার আগে শরিফা তার মেয়েকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ঘুম থেকে উঠে আর তিনি শরিফা বা তার মেয়েকে খুঁজে পাননি। এ অবস্থায় তিনি ধারনা করেন, শরিফা পরিকল্পিতভাবে তার মেয়েকে অপহরণ করে থাকতে পারেন। তিনি এ ব্যাপারে শিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং শরিফা ও নিজামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে শরিফা স্বীকার করেছেন যে, উম্মে হানিকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন।

তাদের দু’জনকে শিবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী