চেঙ্গেরখাল নদীর তীরে বালু উত্তোলনের দায়ে আ ট ক ৯
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ PM

চেঙ্গেরখাল নদীর তীরে বালু উত্তোলনের দায়ে আ ট ক ৯

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৬:৫৬:২০ PM

চেঙ্গেরখাল নদীর তীরে বালু উত্তোলনের দায়ে আ ট ক ৯

সংগৃহিত


সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট থানার চৌধুরীকান্দি এলাকার বাবুল বিশ্বাসের ছেলে ওমর বিশ্বাস (২৫), মৃত দুলাল মিয়ার ছেলে মুনসুর মিয়া (৩০), শান্ত বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০), মৃত নন্দ বিশ্বাসের ছেলে শুকলাল বিশ্বাস (১৯), আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া (১৯), জালালাবাদ থানার চামাউরাকান্দি এলাকার ফরিদ গাজীর ছেলে তানভীর হোসাইন শুভ শামিম (১৯), আব্দুল খালেকের ছেলে দিলদার হোসাইন (২৭), নীলগাঁও এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে রাসেল আহমদ (২২) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে মনোয়ার হোসেন (২৫)।

পুলিশ জানায়, রোববার দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি স্টিলের বাল্কহেডসহ ১৬শ' ঘনফুট ভেজা বালু জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা নেওয়া হয়েছে। একই ঘটনায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী