সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ PM

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৮:১৬:২৯ PM

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সংগৃহীত


সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।সোমবার (১৮ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, নোয়াকোট, বিছনাকান্দি ও পান্থুমাই বিওপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সিটি গোল্ড চেইন, ফেস পাউডার, চিংড়ির রেণু, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি চানাচুর জব্দ করা হয়।বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে।জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী