জৈন্তাপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ PM

জৈন্তাপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ০১:৫৬:৪৬ PM

জৈন্তাপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

উপজেলা ভূমি অফিস, জৈন্তাপুরের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত র‍্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে ফিতা কেটে ভূমিসেবা ডেস্কের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা সহজে গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।

তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে। এছাড়া মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে।

মেলায় আগত সেবাপ্রার্থীদের ভূমিসেবা পোর্টাল ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং ১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণ ও অভিযোগ জানানোর বিষয়ে অবহিত করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল ও সহ-সভাপতি আব্দুল হালিম। এ ছাড়াও ভূমি অফিসের কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা জয়ন্ত দেব, শ্যামল সিংহ, বুরহান উদ্দিন, আব্দুল লতিব (সার্ভেয়ার), রাশেদুল ইসলাম, বিপ্লব কুমার পাল ও রুহুল আমিনসহ ভূমি সেবাগ্রহীতাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী