গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিললাইজেশন ড্রিল পালন
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৩ AM

গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিললাইজেশন ড্রিল পালন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৭:১০:২১ PM

গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিললাইজেশন ড্রিল পালন

নিজস্ব


সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির'র দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল অফিসার ফোর্সদের নিয়ে ফোর্স মোবিললাইজেশন ড্রিল পালিত হয়েছে| এতে গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে| উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি জনমনে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনছে| গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান'র নেতৃত্বে একাধিক পুলিশ টিম ২৪ মে রবিবার বিকাল ৩ টায় গোয়াইনঘাট থানা কম্পাউন্ড থেকে ফোর্স মোবিলাইজেশন ড্রিল এর বণাঢ্য র‌্যালী বের করে উপজেলা সদর, জনগুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা এবং সীমান্তসংলগ্ন বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে| নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে বসানো হয়েছে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট| পুলিশের এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যাক্তিতিদের যাচাই এবং অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি ও মাদক, চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে| পুলিশ সূত্র জানায়, ফোর্স মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে|

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় তৎপরতার কারণে এলাকায় চুরি,ছিনতাই,মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে|

বিশেষ করে রাতের বেলায় পুলিশের টহল সাধারণ মানুষের মধ্যে বাড়তি নিরাপত্তাবোধ ˆতরি করেছে|

স্থানীরা জানান, পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্টের কারণে এখন আগের চেয়ে অনেক বেশি ¯^স্তিতে চলাফেরা করা যাচ্ছে| গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে| একইসঙ্গে যেকোনো অপরাধ প্রবনতা বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাতে জনগণের সহযোগিতাও কামনা করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান “জনসেবাই পুলিশের মূল অঙ্গীকার| এ লক্ষ্য সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে| ফোর্স মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে|

জৈন্তাবার্তা/সুলতানা