বাড্ডার চিপস কারখানায় আ গু ন, নি হ ত ২
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৫ AM

বাড্ডার চিপস কারখানায় আ গু ন, নি হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৫:৩২:১৩ PM

বাড্ডার চিপস কারখানায় আ গু ন, নি হ ত ২

সংগৃহিত


রাজধানীর বাড্ডা এলাকার একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দোতলা সেমি পাকা একটি ভবনে কারখানাটি অবস্থিত ছিল। তবে সেটির নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত রাত আনুমানিক তিনটার পর আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বাড্ডা থানার ডিউটি অফিসার। তিনি জানান, দগ্ধ হয়ে দুইজন শ্রমিক মারা গেছেন। তারা ওই কারখানারই কর্মচারী ছিলেন।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানাটির আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী