কুলাউড়ায় চা-বাগানের খুদে শিক্ষার্থীরা পেল পুষ্টিকর খাবার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৪ AM

কুলাউড়ায় চা-বাগানের খুদে শিক্ষার্থীরা পেল পুষ্টিকর খাবার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০১:৪০:১৯ PM

কুলাউড়ায় চা-বাগানের খুদে শিক্ষার্থীরা পেল পুষ্টিকর খাবার


মায়ের কোলে করে শিশুরা। কেউ হাসছে, কেউ খুনসুটি করছে, কেউ বা খাবারের অপেক্ষায় উচ্ছ্বসিত। আর খাবার খাওয়া শুরু করার আগে সবাই মিলে সজোরে হাততালি দিলো। এ যেন আনন্দেরই এক অনন্য প্রকাশ। বাগানের বারান্দায় বসে খাবার খাওয়ার আগ মুহূর্তে শিশুরা এমন আনন্দেই ভাসছিলো।

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা-বাগানে রবিবার (৩১ মে) এমনই এক হৃদয়ছোঁয়া আয়োজন উপহার দিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী শামীমা সুলতানা চৌধুরী।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কালিটি চা-বাগানের ২০০ এর অধিক খুদে শিক্ষার্থীর মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। শিশুদের জন্য আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে পরিবেশন করা হয় সাদা ভাত, মোরগের মাংস, ডিম ও মুগডাল। খাবার শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় চকলেট।

আয়োজনটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কালিটি চা-বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণদাস অলমিক এবং সমাজসেবী দিলীপ দাস। এ ছাড়া কালিটি চা-বাগানের মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক দীপা দাস, শিল্পী অলমিক, অনিতা রানী কুমার ও দিপালী ছত্রী। তাদের আন্তরিকতা, স্নেহ ও ভালোবাসায় শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি।

অনুষ্ঠানে উপস্থিত অনেকের কাছেই মুহূর্তটি ছিল শৈশবে ফিরে যাওয়ার মতো। শিশুদের উচ্ছ্বাস, সরলতা এবং আনন্দ যেন সবাইকে কিছুক্ষণের জন্য হলেও নিজেদের ভেতরের শিশুমনটিকে নতুন করে খুঁজে পেতে সাহায্য করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথ, সুরেন্দ্র নাইডু, মিলন রায়, রামা রায় ও প্রিয়া রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী শামীমা সুলতানা চৌধুরী দীর্ঘদিন ধরে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি কালিটি চা-বাগানসহ বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন। মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় এবারের আয়োজনও চা-বাগানের খুদে শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে এক স্মরণীয় ঈদ উপহার।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী