কুলাউড়ার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩০ PM

কুলাউড়ার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৫:২৮:২৪ PM

কুলাউড়ার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

নিজস্ব


মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকাস্থ মিরপুরে তাঁর নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর মৃত্যুতে কুলাউড়ায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও নিজ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

জানা যায়, মো. আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ধন্ধিতা করে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ  নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 

এছাড়া তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মরহুম আব্দুল মতিনের ভাতিজা প্রভাষক ফরহাদ আহমদ বলেন,  দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আমার চাচা। সোমবার দুপুরে ঢাকার বাসায় আমার চাচা মারা গেছেন। চাচার লাশ নিয়ে কুলাউড়ার উদ্দেশ্য রওনা দেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাঁর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট