বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রীজ পুনর্নির্মাণের ঢালাই কাজের উদ্বোধন শ্রীমঙ্গলে
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ PM

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রীজ পুনর্নির্মাণের ঢালাই কাজের উদ্বোধন শ্রীমঙ্গলে

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৬:৫৬:৫০ PM

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রীজ পুনর্নির্মাণের ঢালাই কাজের উদ্বোধন শ্রীমঙ্গলে

নিজস্ব


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রীজ পুনর্নির্মাণ কাজের ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদির জিলানী এবং ভূনবীর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিনারা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভয়াবহ বন্যার কারণে ব্রীজটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিষয়টি দ্রুত স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দ্রুত ব্রীজটি পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়।

এলাকাবাসী জানান, ব্রীজটির কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট