শ্রীমঙ্গলে বাস-পিকআপ সং'ঘর্ষে যুবক নি'হত
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ AM

শ্রীমঙ্গলে বাস-পিকআপ সং'ঘর্ষে যুবক নি'হত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০১:২৭:৩৭ PM

শ্রীমঙ্গলে বাস-পিকআপ সং'ঘর্ষে যুবক নি'হত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লোকমান মিয়া (২০)। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
সিলেটে বাসায় মিলল স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার লা'শ
কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক