কুলাউড়া সী*মান্তে বি*এসএফের গু*লিতে বাংলাদেশি নি*হত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

কুলাউড়া সী*মান্তে বি*এসএফের গু*লিতে বাংলাদেশি নি*হত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৩:০৯:৩৬ অপরাহ্ন

কুলাউড়া সী*মান্তে বি*এসএফের গু*লিতে বাংলাদেশি নি*হত

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি জানতে পারেন, বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীর তীর সংলগ্ন স্থানে গেলে মুজিবুর রহমানকে বিএসএফ গুলি করে।

রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, নিহতের মরদেহ ঘটনাস্থলেই ছিল বলে জানা গেছে।

এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: