বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুল হাসিব মনিয়া আর নেই
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ PM

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুল হাসিব মনিয়া আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৪:০৫:৫৯ PM

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুল হাসিব মনিয়া আর নেই

সংগৃহিত


বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবী হাজী আব্দুল হাসিব মনিয়া আর নেই। তিনি আজ অল্প কিছুক্ষণ পূর্বে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুম হাজী আব্দুল হাসিব মনিয়া ছিলেন বিয়ানীবাজারের একজন পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ সময়ের সাবেক সভাপতি, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান ব্যক্তি, হযরত গোলাবশাহ ওয়াকফ এস্টেট প্রকল্পের সভাপতি এবং কসবা-খাসা গ্রাম কমিটির আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক