শাহজালাল মাজারে দান বাক্সের নিরাপত্তায় বসানো হলো সিসি ক্যামেরা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ PM

শাহজালাল মাজারে দান বাক্সের নিরাপত্তায় বসানো হলো সিসি ক্যামেরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৫:১৭:৪৮ PM

শাহজালাল মাজারে দান বাক্সের নিরাপত্তায় বসানো হলো সিসি ক্যামেরা

সংগৃহিত


সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের দান কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মাজারে স্থাপিত দান বাক্সগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নির্দেশনায় শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দান বাক্সের ওপর এসব ক্যামেরা স্থাপন করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দান বাক্সের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে মাজারে আগত ভক্ত ও দর্শনার্থীদের দান কার্যক্রমে আস্থা বাড়বে। পাশাপাশি দান বাক্সে অর্থ জমা, সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এর আগে মাজারের ডেগ ও দান বাক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে, এর আগে শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে জেলা প্রশাসক শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন। এ সময় তিনি মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মাজার এলাকায় মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা জানান।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক