বালাগঞ্জের পূর্ব গৌরীপুর গুণীজন সমাবেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ PM

বালাগঞ্জের পূর্ব গৌরীপুর গুণীজন সমাবেশ

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৯:১৬:০৬ PM

বালাগঞ্জের পূর্ব গৌরীপুর গুণীজন সমাবেশ

নিজস্ব


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সমাজের উন্নয়ন, শিক্ষা বিস্তার, মানবসেবা এবং ˆনতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুণীজনদের অবদান প্রশংসাযোগ্য| গুণীজনদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ জাগ্রত হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত মানুষের আদর্শ অনুসরণে উৎসাহী হয়| অতএব এ ধরনের অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবীদার|
২০ জুন ২০২৬ইং, মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার কনফারেন্স হলে পূর্ব গৌরীপুর লতিফিয়া সমাজসেবা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য গুণীজন সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপররোক্ত কথা গুলো বলেন|
পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বদরুল আলম ও অর্থ সম্পাদক এস. এম. মনোয়ার হোসেন-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ কবি কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, মাদারবাজার এফ.ইউ. সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ড. মুফতী ˆসয়দ শহীদ আহমদ বোগদাদী|
সংবর্ধিত গুণীজনদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, মাওলানা শেখ আব্দুল মুকিত, মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী, মাওলানা আশিকুর রহমান, মো. আতাউর রহমান, মির্জা আব্দুল হক জালালাবাদী, দেলোয়ার আল হোসাইন, ডা. মির্জা আবু নাসের এম রাহেল, ডা. আব্দুল আলীম, ˆসয়দ শরীফ আহমদ, কবি মীম হোসাইন, শেখ জুয়েল রানা এবং ইয়াসির খান শায়ের|
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি ডা. জিল্লুল হক, রুহুল আমীন, হাফিজ আক্তার হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ান হোসেন হেলাল, প্রচার সম্পাদক ছালা উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মনজুর হোসেন, দাতা সদস্য শেখ মুস্তাফিজুর রহমান ইকবাল, অফিস সম্পাদক গোলাম মস্তফা, নির্বাহী সদস্য মির্জা কামরুল ইসলাম হিরক, মোহাম্মদ আল আমীন, হাফিজ জুবেল আহমদ, হাফিজ দেলোয়ার হোসেন, হাফিজ জইন উদ্দিন, মাসুম আহমদ, মাও. নুরুন নবি তাহের, মাও. সুজন আহমদ, হাফিজ মির্জা মিসবাহসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন| আলোচনা শেষে অতিধি বৃন্দ “তাকরীম” সংকলনের উদ্ভোধন করেন|

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক