সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্র*ত্যাহার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ PM

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্র*ত্যাহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ০৪:৪২:৪২ PM

সিলেটের  ডিসি সারওয়ার আলমকে প্র*ত্যাহার

সংগৃহিত


সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার বদলির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সিলেটে দায়িত্ব পালনকালে মো. সারওয়ার আলম বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় ছিলেন। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

সর্বশেষ হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনের উদ্যোগকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

তবে তার প্রত্যাহারের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট মহলে অনেকেই সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে এ বদলির যোগসূত্র নিয়ে আলোচনা করলেও এর কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক