প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী আরিফুল হক চৌধুরী, মালয়েশিয়ায় পৌঁছেছেন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ PM

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী আরিফুল হক চৌধুরী, মালয়েশিয়ায় পৌঁছেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ১১:৪৫:০৩ PM

প্রধানমন্ত্রীর  প্রথম বিদেশ সফরে সঙ্গী আরিফুল হক চৌধুরী, মালয়েশিয়ায় পৌঁছেছেন

সংগৃহিত


প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সফরসঙ্গী হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। ইতোমধ্যে তারা মালয়েশিয়ায় পৌঁছেছেন।

সফরকালে আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে শ্রমবাজার, অভিবাসন, জনশক্তি রফতানি এবং মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং জনশক্তি প্রেরণ কার্যক্রম স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে আলোচনা ও সমন্বয় চলছে।

সংশ্লিষ্টদের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক