মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৭ PM

মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ০২:০৮:২৫ PM

মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ৫৫ বিজিবি।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পুশ ইনের প্রচেষ্টা জিরো লাইনে প্রতিহত করেন।

পরে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। এ সময় স্থানীয় সীমান্তবাসীরা বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন।

বিজিবি জানায়, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

জৈন্তাবার্তা/আরআর