সর্বোচ্চ ‘প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ AM

রোটারি অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি-২০২৬

সর্বোচ্চ ‘প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৬ ০১:৩৩:৪৭ AM

সর্বোচ্চ ‘প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম

ছবি:সংগৃহীত


রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম ক্লাব প্রেসিডেন্ট ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মাননা ‘প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন।

গত ২৬ জুন ২০২৬ শুক্রবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত রোটারি অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি-২০২৬ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে তার হাতে এ সম্মাননা তুলে দেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান, পিএইচডি এবং রোটারি নেতৃবৃন্দ। রোটারি ডিস্ট্রিক্ট-৬৪ ও ডিস্ট্রিক্ট-৬৫ বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এদিকে ক্লাব ক্যাটাগরিতে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল ‘গোল্ড ক্লাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল ইসলাম ক্লাব নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এ সম্মাননা গ্রহণ করেন। একইসঙ্গে ক্লাবের আরও দুজন সদস্য ‘গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ করেন।

২০২৫-২৬ রোটারি বর্ষে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারি ইন্টারন্যাশনাল প্রদত্ত ‘সিগনিফিকেন্ট সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল। এছাড়া ক্লাবের আইপিপি রোটা. আব্দুর রহমান লাভ করেন ‘এভিনিউ অব সার্ভিস অ্যাওয়ার্ড’।

সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি সকলকে সঙ্গে নিয়ে এবং সবার মতামতের ভিত্তিতে ক্লাব পরিচালনার চেষ্টা করেছেন। পাশাপাশি প্রয়োজনভিত্তিক (নিড-বেইজড) বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা শুধু শহরকেন্দ্রিক কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছি। এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বোর্ড এবং ক্লাবের প্রতিটি সদস্যের সম্মিলিত অর্জন। সবার সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব হতো না।’

উল্লেখ্য, ২০২৫-২৬ রোটারি বর্ষে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এসব সম্মাননা অর্জন করে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা