সিলেটে ধ'র্ষণের দায়ে দুই যুবকের মৃ'ত্যুদ'ণ্ড
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ AM

সিলেটে ধ'র্ষণের দায়ে দুই যুবকের মৃ'ত্যুদ'ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৬ ০১:২২:৩৩ PM

সিলেটে ধ'র্ষণের দায়ে দুই যুবকের মৃ'ত্যুদ'ণ্ড


সিলেটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিশ্বনাথ থানার শাহবাজপুর এলাকার মো. আশিক আলীর পুত্র জয়নাল (২৫) ও কান্দিরগাও এলাকার মো. মঈনুদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (২৫)।

সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে ডেকে একটি বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই উপস্থিত নাজিম উদ্দিন ও তিনি পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরী তার মোবাইল ফোন ব্যবহার করে নিজের মায়ের কাছে ঘটনা জানান। মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন এবং পরদিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই কিশোরী চারদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন আদালত।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা