শিক্ষার্থীদের পাশে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ AM

শিক্ষার্থীদের পাশে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৬ ০১:৫৮:২৩ PM

শিক্ষার্থীদের পাশে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন


সিলেটের বিশ্বনাথের ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা-কলম উপহার দিয়েছে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় ব্রাইট ফিউচার স্কুল ক্যাম্পাসে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে খাতা ও কলম বিতরণ করেন আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আহমদ আলী হিরণ।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মকবুল আলী, স্কুল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মফিজ আলী, সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ শাহ কয়েছ আহমদ ও প্রচার সম্পাদক এরশাদ আলী। 

এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা বিস্তারে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

খাতা-কলম পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানায়।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এ ধরনের সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা