জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪০ AM

জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৬ ০৩:০৩:৫৮ PM

জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন


সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামের এক যুবক খুন হয়েছেন।

বুধবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমদকে (৩২) আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করে।

নিহত আলম আহমদ লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। অন্যদিকে আটক পারভেজ আহমদ একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং সম্পর্কে নিহতের আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পারভেজ ছুরি দিয়ে আলমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পাওয়ার পরপরই জকিগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে এবং খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে নানাবাড়ি থেকে পারভেজকে আটক করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে সামান্য চিৎকার করা থেকে এই বিরোধের সূত্রপাত। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু