জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ AM

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৭/২০২৬ ০৪:২৩:৩২ PM

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই,  এমপি তাহসিনা রুশদী লুনা

সংগৃহীত


সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, "জাতীয় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (২ জুলাই) ওসমানীনগর উপজেলায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে  অংশ নিয়ে তিনি এ কথা বলেন।কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় এসওএস শিশু পল্লীতে, দুপুর ২টায় ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিকেল ৩টায় উপজেলা অফিসপাড়ায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমুল আহসান, এসওএস শিশু পল্লীর সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা