নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৭ AM

সাগরদিঘীরপাড়ে ওয়াকওয়ে, সড়ক ও সড়কবাতির উদ্বোধন

নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ১০:৪৭:৫৭ PM

নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ড্রেন পরিষ্কার এবং সড়ক সংস্কার ও উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাসহ মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাগরদিঘীরপাড়ে নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, একটি আধুনিক, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরী গড়ে তোলাই সিটি কর্পোরেশনের লক্ষ্য। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরিচ্ছন্নতা কর্মী এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নগরবাসী যাতে সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে না পড়েন, সেজন্য ড্রেন পরিষ্কার, নতুন ড্রেন নির্মাণ, পুরোনো ড্রেন সংস্কার এবং সড়ক উন্নয়ন কার্যক্রম একযোগে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু উন্নয়নকাজ বাস্তবায়ন করলেই হবে না, সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণেও নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। ড্রেন ও খালে ময়লা-আবর্জনা না ফেললে জলাবদ্ধতা নিরসনের প্রচেষ্টা আরও কার্যকর হবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ অবকাঠামো, আলোকসজ্জা এবং জনবান্ধব নগর পরিবেশ নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। সাগরদিঘীরপাড়ে নির্মিত নতুন ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতি স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ করার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব কুমার দে, সৈয়দ আলী রেজা সাচ্চু, মাজহারুল ইসলাম মেনন, খন্দকার মাহবুব রব, সানাউল হক সানা, পারভেজ আহমদ, শামীম রেজা, মাহফুজ, সুমন সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পরে সিসিক প্রশাসক আনুষ্ঠানিকভাবে সাগরদিঘীরপাড়ের নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতির উদ্বোধন করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর
নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে আলী হেসেন হ*ত্যা: অ*ভিযুক্তের খোঁজে পুলিশের অ*ভিযান
প্রেমের সম্পর্ক নিয়ে ক্ষো*ভ, মেয়েকে হ*ত্যার দা*য় স্বীকার করলেন বাবা
সাংবাদিক তুরাব হ*ত্যার দ্রুত বি*চার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক
সিলেট বিভাগের তিন জেলায় বি'জিবি মোতায়েন
শাল্লায় কিশোরীকে ধ'র্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রে'প্তার
সিলেটসহ ৬ বিভাগে অতিভারি বৃষ্টির শ'ঙ্কা
বিয়ানীবাজারে কথা-কা*টাকাটির জেরে প্র*তিপক্ষের হা*মলায় যুবক নিহ*ত