বালাগঞ্জে বিতর্ক চান্দারইপাড়া ও ডি এন বিদ্যালয় ফাইনাল
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৬ PM

বালাগঞ্জে বিতর্ক চান্দারইপাড়া ও ডি এন বিদ্যালয় ফাইনাল

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৬:১৩:৪৭ PM

বালাগঞ্জে বিতর্ক চান্দারইপাড়া ও ডি এন বিদ্যালয় ফাইনাল

সংগৃহীত


দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় ও বালাগঞ্জ সরকারী দ্বারকানাথ (ডি এন) উচ্চ বিদ্যালয় বিতর্ক দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে| ২৮ জুলাই ২০২৬ইং সকাল ১১টায় বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় হল রুমে বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত বালাগঞ্জ উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| প্রতিযোগিতায় ৬টি ইউনিয়নের ৬টি এবং ১টি কলেজের বিতর্ক দল অংশ গ্রহন করে| 

“রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়” বিতর্কের বাংলাবাজার উচ্চ বিদ্যালয় দল কে হারিয়ে চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় দল বিজয় লাভ করে| বিতর্কে অংশ গ্রহন করেন দলনেতা নাফিজা জান্নাত মিনহা, সদস্য ভারতী রানী দেব, শেখ শাহানা বেগম| “একমাত্র মিডিয়া পারে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখতে” বিতর্কে  বালাগঞ্জ সরকারী কলেজ কে হারিয়ে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় বিজয় লাভ করে|  বিতর্কে অংশ গ্রহন করেন দলনেতা প্রত্যাশা রায় লোপা, সদস্য দেবযানী দাস, মোহনা রানী নাথ| আগামী ৩০জুলাই ২০২৬ইং চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় দল ও বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে ফাইনানে অংশ গ্রহন করবে| 

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ সরকারী দ্বরকানাথ ডি এন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম| দুপ্রক সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী, এ এস এম আনোয়ারুল ইসলাম| আলোচনায় অংশ গ্রহন করেন বালাগঞ্জ সরকারী কলেজ প্রভাষক বুলবুল আহমদ, বাংলা বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, বালাগঞ্জ সরকারী দ্বারকানাথ ডি. এন. উচ্চ বিদ্যালয় শিক্ষক তুলসী দাশ, চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় শিক্ষক বাসনা, মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয় শিক্ষক আরিফ খান, গালিমপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক মনির হোসেন, বাংলা বাজার উচ্চ বিদ্যালয় শিক্ষক মনিরুজ্জামান| মডারেটারের দায়িত্ব পালন করেন বালাগঞ্জ সরকারী দ্বারকানাথ ডি. এন. উচ্চ বিদ্যালয় শিক্ষক নুরুল আমিন| 

উল্লেখ্য যে  বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্থরের ৩০টি প্রতিষ্ঠানের ৬০টি দল প্রতিষ্টান পর্যায়ে, সেখান থেকে বিজয়ী ৩০টি দল ইউনিয়ন পর্যায়ে এবং ইউনিয়নের বিজয়ী ৮টি দল উপজেলা পর্যায়ে অংশ গ্রহন করেন| আলোচনা শেষে সনদ, মেডেল, বই সহ যাতাযাত প্রদান করা হয়| আগামী ৩০জুলাই ২০২৬ইং বৃস্পতিবার বেলা ২টায় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হবে| প্রধান  অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক|

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন