এমপির উদ্যোগে নতুন ঘর পেল চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবার
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০১ PM

এমপির উদ্যোগে নতুন ঘর পেল চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ০৮:৩১:৩৫ PM

এমপির উদ্যোগে নতুন ঘর পেল চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে চা বাগানের দরিদ্র আদিবাসী শ্রমিক পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কুঁড়েঘরে বসবাস করা কয়েকটি পরিবার নতুন ঘর পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন চা বাগানে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি পরিবার নতুন টিনশেড ঘরে বসবাস শুরু করেছে। ফলে বর্ষাকালে বৃষ্টির পানি ও ঝড়-ঝঞ্ঝার দুর্ভোগ থেকে তারা অনেকটাই মুক্তি পেয়েছে।

সুরমা চা বাগানের আদিবাসী নেতা অনন্ত সাঁওতাল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এবং তাঁর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ চা শ্রমিকদের উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। তিনি জানান, চা শ্রমিকদের জন্য নগদ আর্থিক সহায়তা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বাইসাইকেল ও ছাগল বিতরণ, ফ্যামিলি কার্ড প্রদান এবং ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। নতুন ঘর নির্মাণ সেই ধারাবাহিকতারই অংশ।

তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দা অঞ্জু মুন্ডা বলেন, ‘কখনো ভাবিনি পাকা ঘরে থাকার সুযোগ হবে। সংসদ সদস্য আমাদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারছি।’ সুরমা চা বাগানের উপকারভোগী ধনেশ্বরী সাঁওতাল ও রামনী সাঁওতাল জানান, এতদিন তারা বাঁশ ও ছনের তৈরি জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করতেন। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ত, ঝড় এলেই আতঙ্কে থাকতে হতো। নতুন ঘর পাওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। তারা ভবিষ্যতে আরও অসচ্ছল শ্রমিক পরিবারকে এ ধরনের সহায়তার আওতায় আনার আহ্বান জানান।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, হবিগঞ্জ জেলার ২৩টি চা বাগানের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চা শ্রমিকদের ভূমি অধিকার, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়গুলো জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, চা বাগানের শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং পর্যায়ক্রমে আরও অসচ্ছল পরিবারের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মানসম্মত শিক্ষা ও দক্ষ যুবশক্তিই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি - সিসিক প্রশাসক
হবিগঞ্জে সমাবেশ করতে না পেরে ১১১ জনকে আ*সামি করে এনসিপি’র মা*মলা
হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি, সড়কে টা*নটান উ*ত্তেজনা
স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী