সিলেটে চায়ের দোকানে বন্ধুদের এইচএসসির খাতা দেখতে গিয়ে শিক্ষক আ ট ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ PM

সিলেটে চায়ের দোকানে বন্ধুদের এইচএসসির খাতা দেখতে গিয়ে শিক্ষক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৬:৫১:০৭ PM

সিলেটে চায়ের দোকানে বন্ধুদের এইচএসসির খাতা দেখতে গিয়ে শিক্ষক আ ট ক

সংগৃহিত


সিলেটের একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা ও ধূমপানের ফাঁকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক শিক্ষককে শোকজ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ সময় ঘটনাস্থল থেকে সাড়ে ৫শ’টি উত্তরপত্র জব্দ করা হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের টং দোকানে অভিযান চালিয়ে এসব উত্তরপত্র জব্দ করা হয়। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন নিজে উপস্থিত থেকে উত্তরপত্রগুলো জব্দ করেন।

 

এ ঘটনায় জড়িত শিক্ষক ইকবাল হোসেন সোহান। তিনি সিলেট মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষককে শোকজ করা হয়েছে।




জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ