নিরাপদ পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ AM

নিরাপদ পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৩:৩২:৩৬ PM

নিরাপদ পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত


দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে একদল বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন সরকারপ্রধান।আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন।সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষজ্ঞদের বক্তব্য শুনে দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।  এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। 

এ ছাড়া ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীন পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ
গোয়াইনঘাটে জমি চাষাবাদে বাধা, বিপাকে বর্গাচাষিরা
৪ আগস্ট ২০২৪: গোলাপগঞ্জে গু'লিতে ঝ'রেছিল ৬ প্রা'ণ
গোলাপগঞ্জে য*ত্রতত্র অটোরিকশার স্ট্যান্ডে জনভো*গান্তি ব্যবসায়ীরা ক্ষু*ব্ধ
মা/দক, কিশোর গ্যা/ং ও ছিন/তাইয়ের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’: পুলিশ কমিশনার
জগন্নাথপুর হাসপাতালে রো/গীর ঢল , লোডশেডিংয়ে দু/র্ভোগ
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে ১০০ শয্যার নতুন ভবন