শিবচরে দাঁড়িয়ে থাকা বা*সে আরেক বাসের ধাক্কা, নি হ ত ৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ PM

শিবচরে দাঁড়িয়ে থাকা বা*সে আরেক বাসের ধাক্কা, নি হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৭:২১:৪৭ PM

শিবচরে দাঁড়িয়ে থাকা বা*সে আরেক বাসের ধাক্কা, নি হ ত ৩

সংগৃহীত


মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে খুলনা থে‌কে ঢাকাগামী ‘পালকি পরিবহন’-এর একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ‘হানিফ পরিবহন’-এর একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থে‌কেধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন যাত্রীর মৃত্যু হয়। এসময় উভয় পরিবহনের কমপক্ষে ছয়জন আহত হন।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ