সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ, দুর্ভোগে ৫ শতাধিক শিক্ষার্থী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ AM

সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ, দুর্ভোগে ৫ শতাধিক শিক্ষার্থী

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৬:০০:৪৪ PM

সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ, দুর্ভোগে ৫ শতাধিক শিক্ষার্থী

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামে সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে দক্ষিণ বরগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান ভূইয়া।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নম্বর বুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বরগ গ্রামের দক্ষিণপাড়া থেকে সাহাবুদ্দিনের বাড়ি হয়ে দক্ষিণ বরগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের চলাচলের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন প্রায় দুই থেকে চার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন। বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীও প্রতিদিন এই পথ দিয়েই যাতায়াত করে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে গ্রামের জসিমের বাড়ির পশ্চিম পাশে সরকারি রাস্তার একটি অংশ দখল করে কাসেম মিয়া, মাছুম ও হানিফ মিয়া স্থাপনা নির্মাণ করেন। এতে রাস্তার প্রশস্ততা কমে গিয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্তদের সঙ্গে আলোচনা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল মেলেনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই বিষয়ে ২০২১ সালের ৬ এপ্রিল এবং ২০২৪ সালের ২৩ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন কারণে এখন পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় ইউপি সদস্য সুলতান ভূইয়া বলেন, "সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের কারণে সাধারণ মানুষের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরাও প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। দ্রুত তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।"

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, "অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ
গোয়াইনঘাটে জমি চাষাবাদে বাধা, বিপাকে বর্গাচাষিরা
৪ আগস্ট ২০২৪: গোলাপগঞ্জে গু'লিতে ঝ'রেছিল ৬ প্রা'ণ
গোলাপগঞ্জে য*ত্রতত্র অটোরিকশার স্ট্যান্ডে জনভো*গান্তি ব্যবসায়ীরা ক্ষু*ব্ধ
মা/দক, কিশোর গ্যা/ং ও ছিন/তাইয়ের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’: পুলিশ কমিশনার
জগন্নাথপুর হাসপাতালে রো/গীর ঢল , লোডশেডিংয়ে দু/র্ভোগ
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে ১০০ শয্যার নতুন ভবন