গোয়াইনঘাটে ১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, যুবক গ্রেপ্তার
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ AM

গোয়াইনঘাটে ১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, যুবক গ্রেপ্তার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ১১:৪৯:৪৬ PM

গোয়াইনঘাটে ১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, যুবক গ্রেপ্তার

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার সহযোগী আরেক অভিযুক্ত পালিয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওরের মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার এসআই (নিরস্ত্র) মো. হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মধ্যপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. এনামুল হক (১৯)-কে গ্রেপ্তার করেন। এ সময় একই মামলার অপর আসামি মনাইকান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জাবেদ (২৬) কৌশলে পালিয়ে যান।

অভিযানে এনামুল হকের হেফাজত থেকে ১০০ মিলিলিটার ধারণক্ষমতার ১৭০ বোতল ভারতীয় কর্কযুক্ত এসকাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ ১৭ লিটার এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
ভুল চিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে নারী, সিলেটে অস্ত্রোপচারের প্রস্তুতি
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ
সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে মৃ'ত্যু বেড়ে ১৭৮