ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ AM

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১১:৩০:০০ PM

ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডটস কর্নারে যক্ষা রোগের চিকিৎসায় ব্যবহৃত অত্যাবশ্যকীয় টু এফডিসি (রিফামপিসিন ও আইসোনিয়াজিড) ট্যাবলেটের সরবরাহ সংকটে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। প্রায় এক মাস ধরে ওষুধের পর্যাপ্ত সরবরাহ না থাকায় নিয়মিত চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডটস কর্নারে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, সরবরাহ সংকটের কারণে অনেক রোগী দূর-দূরান্ত থেকে এসেও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে চিকিৎসার ধারাবাহিকতা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি রোগীদের ভোগান্তিও বাড়ছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডটস কর্নারে যক্ষা রোগীদের বিনামূল্যে কফ পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন সন্দেহভাজন রোগী কফের নমুনা নিয়ে আসেন। পরীক্ষায় তাদের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশের যক্ষা শনাক্ত হয়।

জানা গেছে, ডটস কর্নারে বর্তমানে প্রায় ৪৫০ জন নিবন্ধিত রোগী রয়েছেন। রোগের অবস্থাভেদে অনেককে প্রতিদিন ৩ থেকে ৪টি এবং প্রাথমিক পর্যায়ের রোগীদের ২টি করে টু এফডিসি ট্যাবলেট সেবন করতে হয়। কিন্তু ওষুধের স্বল্পতার কারণে প্রয়োজনীয় মাত্রায় ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে যাদের বেশি মাত্রায় ওষুধ প্রয়োজন, তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

সরবরাহ সংকটের কারণে অনেক রোগীকে এক মাসের ওষুধ একবারে না দিয়ে সপ্তাহভিত্তিক দেওয়া হচ্ছে। এতে মাসে একবারের পরিবর্তে চারবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি যাতায়াত ব্যয়ও বেড়ে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর ওষুধের অপ্রতুলতার বিষয়টি স্বীকার করে বলেন, ‘সরবরাহে সাময়িক সমস্যা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে এবং রোগীদের ভোগান্তির অবসান হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক