চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক হামিদুর রহমান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ PM

চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক হামিদুর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৩:৫৪:২১ PM

চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক হামিদুর রহমান

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি ও বাংলার খবর-এর সম্পাদক সাংবাদিক হামিদুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় আগামী তিন বছরের জন্য তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যসচিব রেখা রাণী রায়।

সভায় সভাপতি পদে প্রার্থীর নাম আহ্বান করা হলে উপস্থিত সদস্যরা অভিভাবক সদস্য সাংবাদিক হামিদুর রহমানের নাম প্রস্তাব করেন। পরে উপস্থিত ১০ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

সভায় বক্তব্য দেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছায়েদুর রহমান, জাহাঙ্গীর আলম ও আশরাফুল আলম, সহকারী শিক্ষিকা অনিমা দত্তসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা সাংবাদিক হামিদুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি হামিদুর রহমান বলেন, “সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

জৈন্তা বর্তা / ওয়াদুদ