নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল কর্মীর মৃ ত্যু
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০২ AM

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল কর্মীর মৃ ত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ১০:০০:৪৩ PM

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল কর্মীর মৃ ত্যু


হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দুই কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অত্র  বিদ্যালয়ের অফিস সহকারী নেত্রকোনা জেলার আট পাড়া উপজেলার কৈলং গ্রামের আজিজুর রহমানের ছেলে মাসুম পারভেজ (৪৫) ও দপ্তরী উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের ইছমত মিয়ার ছেলে শামীম রেজা ( ৩০)

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি পিকআপ (ডিআই) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মাসুম পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, গুরুতর আহত শামীম রেজাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই বিদ্যালয়ের দুই কর্মীর মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক ও বিষাদের আবহ।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,